আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

গোয়ালদহ-মালাইনগরের ঘটনায় মাগুরা পুলিশের প্রেসব্রিফিং

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়ালদহ ও মালাইনগর গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে ইসলামের দাওয়াত এবং ধর্মান্তরিত হওয়ার আহ্বান রেখে চিঠি বিলি করার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।

ঘটনার দুইদিন পর রবিবার সন্ধ্যায় মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, তারেক আল মেহেদিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংকালে মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় মাগরিব নামাজের পর থেকে রাত ১০টার মধ্যে শ্রীপুর উপজেলার চর গোয়ালদহ পশ্চিমপাড়া এলাকায় অসিত কুমার গোস্বামীসহ আরও ৫০/৬০টি হিন্দু বাড়িতে মোটর সাইকেল/বাই সাইকেল যোগে ৩ জন আরোহী কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ইসলামী দাওয়াত পত্র বিতরণ করে। এরূপ দাওয়াত প্রদানের ঘটনা এলাকার আরও ৫০/৬০টি বাড়িতে ঘটেছে। উক্ত দাওয়াত পত্রে আল কোরআনের বিভিন্ন সুরার উল্লেখপূর্বক দাওয়াত দেন। যাতে তার ইসলামের স্বপক্ষে বিভিন্ন তথ্য এবং আল্লাহতায়ালার প্রশংসা করেছেন।

ঘটনার পর এসব লিফলেট বিতরণ কাজের সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা রুজ প্রক্রিয়াধীন বলেও তিনি উল্লেখ করেন।

প্রেসব্রিফিংকালে মাগুরার বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology