আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৪

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে বৃহস্পতিবার প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১৮ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ এবং এনএসআই এর যৌথ বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইটের সিটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টসের সহকারী কমিশনার মুনোয়ার মুরসালিন জানান, সকাল ৭টা ৫ মিনিটে দুবাই হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিমান অবতরণের পর সকল যাত্রী নেমে গেলে বিমানটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে বিমানের তিনটি সিটের নীচ থেকে ৮টি কালো টেপ দিয়ে মোড়ানো বান্ডিল পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। যেখানে প্রতিটি বান্ডিলে ২০পিস করে মোট ১৬০ পিস ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম হিসাবে ১৮ কেজি ৭২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ লাখ টাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology