আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৪

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরা ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলার আসামী যুবলীগ কর্মী তৌহিদ জেল হাজতে

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলায় আসামী যুবলীগ কর্মী তৌহিদ মোল্যাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তৌহিদ মোল্যা মাগুরা পৌরসভার পারলা এলাকার প্রয়াত বাদল মোল্যার ছেলে। জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত তৌহিদ মাগুরা জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার ১৩ নম্বর এজাহারভূক্ত আসামী।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে যুবলীগ কর্মী তৌহিদকে গ্রেফতারের পর শুক্রবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক কাজী এহসানুল হক বলেন, তৌহিদ মোল্যা নামের ওই আসামি মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত মেহেদী হাসান রাব্বি হত্যা মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চালানোর অভিযোগে দায়েরকৃত অপর একটি মামলার আসামী।

গত বছরের ৫ আগস্টের পরই তিনি আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology