আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

জননেতা আলতাফ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী

মাগুরা প্রতিদিন ডটকম : ১২ ফেব্রুয়ারি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র জননেতা আলতাফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকাল ৯টায় কবর জিয়ারত এবং ১০টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আলতাফ হোসেনের রাজনৈতিক জীবন শুরু। ১৯৬৯ সনের গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের এই সংগঠক মৃত্যুর আগ পর্যন্ত ইতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ পেয়েছেন। দায়িত্ব পালন করেছেন মাগুরার আপামর মানুষের একজন অভিভাবক হিসেবে।

জননেতা আলতাফ হোসেন রাজনৈতিক জীবনে ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্বের অধিকারী। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৪ সাল থেকে ২০১৩ সনের ১২ ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক দলের একজন কাণ্ডারি হিসেবে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টরির সদস্য হিসেবেও অবদান রাখার সুযোগ পেয়েছেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রয়াত নেতার পুত্র মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বর্তমান পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology