আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাসদ নেতা জাহিদুল আলমের শোক

নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

এক শোকবার্তায় জাহিদুল আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মোহাম্মদ নাসিম। তিনি আজীবন সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক সাহসী সন্তানকে হারালো যা পূরণ হবার নয়।

এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাগুরা জেলা জাসদ। শোকবার্তায় জেলা জাসদের সভাপতি ওহিদুল ইসলাম ফণি এবং সমীর চক্রবর্তী বলেন, বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠজন ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান জননেতা মোহাম্মদ নাসিম মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলেন এবং লড়াই করেছেন তা জাতি মনে রাখবে। আগামীতে অসাম্প্রদায়িক বাংলাদেশের লড়াই-এ তাঁর শূন্যতা অনুভূত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology