আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাগুরায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পুরাতন জেল রোডে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান।

মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাঈফ, সদস্য সচিব খান রবিউল হক মিঠুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতা-কর্মীকে অধিক সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ ও অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology