আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৫

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

জিডিপি দিয়ে দেশের মানুষের অর্থনীতি বিচার করবেন না মাননীয় প্রধানমন্ত্রী

মাগুরা প্রতিদিন ডটকম : জিডিপি দিয়ে বাংলাদেশের মানুষের অর্থনীতি বিচার করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আজকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে ঠিক। কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বড়েছে আরো অধিক। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠে গেছে।

মাগুরায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার আয়োজিত মানববন্ধন সমাবেশে এসব কথা বলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সাইফ।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চালের মূল্য আজ ৭০ টাকা। ৮০ টাকায় কিনতে হচ্ছে ডাল আর সয়াবিন ২শ টাকায়। এই হচ্ছে আপনার প্রতিশ্রুতির প্রতিফলন। দেশের মানুষ আজ এর থেকে পরিত্রাণ পেতে চায়।

বেলা সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গীমোড়ে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান, আসাদুর রহমান. আবদুর রশিদসহ আরো অনেকে।

বক্তারা অব্যাহত এই মূল্যবৃদ্ধির কারণে সরকারের অব্যবস্থাপনা ও তথাকথিত সিণ্ডিকেটকে দায়ি করে বক্তব্য রাখেন।

এর আগে মাগুরা জেলা জজকোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গীমোড়ে সমাবেশে মিলিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology