আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদ শনিবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য মাগুরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি কবির মুরাদ বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে তার নিজ বাসভবনে অবস্থানকালে স্ট্রোক করেন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিনই তাকে উন্নত চিকিত্সার জন্যে ঢাকায় পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ল্যাব এইডে চিকিত্সাধিন থাকলেও অবস্থার উন্নতি না হওয়া শনিবার দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র এবং অসংখ্যা গুনগ্রাহি রেখে গেছেন।

তার মরদেহ মাগুরায় পৌঁছনোর পর রোববার দুপুর ২টায় শহরের নোমানি ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology