আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

ডেঙ্গুতে মাগুরার কলেজ ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শত্রুজিতপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা গেছে।

সুমন সদর উপজেলার চানপুর গ্রামের মিজানুর মোল্যার ছেলে।

পরিবারের সদস্য হাফিজার মোল্যা জানান, গত ৮ জুলাই তারিখে সুমন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে কোন উন্নতি না হওয়ায় চারদিন পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমনের মৃতু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ স্বপন কুমার কুন্ডু জানান, শনিবার পর্যন্ত হাসপাতালে ১শ ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছে। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। বর্তমানে ২৭ জন চিকিৎসা নিচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology