আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

তালখড়ি বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ কাইয়ুম আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার তালখড়ি বাজার থেকে কাইয়ুম বিশ্বাস নামে এক যুবককে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

পুলিশের হাতে আটক কাইয়ুম বিশ্বাস শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামের ছোট ভাই।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার এসআই রকিবুল ইসলামের নেতৃত্বে তালখড়ি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ কাইয়ুম বিশ্বাসকে আটক করা হয়। সে উপজেলার আড়পাড়ার আফসার আলি বিশ্বাসের ছোট ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম বলেন, পুলিশের হাতে আটক ওই যুবকের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ছোট ভাইয়ের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, স্থানীয় চিহ্নিত একটি মাদকসেবী চক্রের ছোবলের শিকার আমার ছোট ভাইটি। যেটি নিয়ে পারিবারিকভাবে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি চাই সে যেনো সংশোধন হয়ে ফিরতে পারে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology