আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

দুই বাসের মাঝে পড়ে ইছাখাদার সেলিম নিহত

মাগুরা প্রতিদিন : রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সৌখিন ও বিনিময় পরিবহন নামের দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) মহাখালী বাস টার্মিনাল আউট গোয়িংয়ে ঘটনাটি ঘটে।

সৌখিন পরিবহন বাসের টিকিট মাস্টার সেলিমের বাড়ি মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি গাজীপুরের শ্রীপুরে বসবাস করতেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে ওই ব্যক্তি বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিলো আর তার পাশে বিনিময় পরিবহনের আরেকটি বাস দাঁড় করানো ছিলো। তখন ওই টিকেট মাস্টার দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পুলিশ সৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করলেও চালককে পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology