আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

দেশবাসীকে ক্রিকেটের পাশে চেয়ে সাকিব আল হাসানের ঈদ শুভেচ্ছা জ্ঞাপন

মাগুরা প্রতিদিন : দেশবাসীর জন্যে দোয়া কামনার পাশাপাশি দেশের ক্রিকেটের পাশে সকলকে চেয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার সকালে মাগুরায় ঈদ উল আজহার নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ক্রিকেটার সাকিব আল হাসান সকাল ৮ টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলার প্রধান ঈদের জামাতে পরিবারের অন্যান্যদের সাথে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি শেষে সাকিব স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে শুভেচ্ছা জানান।

সাকিব বলেন, বাংলাদেশের মানুষ দেশে বিদেশে যে যেখানেই থাকুন ঈদের দিনটি প্রত্যেকের জন্যে আনন্দময় হয়ে উঠুক।

দেশবাসীর জন্যে দোয়া কামনার পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্যেও দোয়া প্রার্থনা করেন। সাথে সাথে দেশের ক্রিকেটারদের পাশে থাকার আহ্ববানও জানান বরেণ্য এই ক্রিকেটার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology