আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

ফ্রিলান্সারদের জন্যে কো-ওয়ার্কিং স্পেস-এর সুযোগ বৃদ্ধি করলো ‘মোড়’

মাগুরা প্রতিদিন ডটকম : বিভিন্ন ধরনের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, ফ্রিলান্সারদের জন্য রাজধানীর ধানমন্ডিতে আধুনিক সুযোগ সম্বলিত কো-ওয়ার্কিং স্পেস-এর সুযোগ বাড়ালো মোড় স্পেস লিমিটেড। ধানমন্ডির ২৭ নাম্বার রোডে অবস্থিত সপ্তক টাওয়ারে অফিস স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ‘মোড়’ এর উদ্যোগে ৩ ডিসেম্বর, শনিবার এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠান-এর মাধ্যমে এই শাখার উদ্বোাধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বৈচিত্রময় করে তুলতে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা সম্ভাবনা এবং উদ্যোাক্তা বান্ধব পরিবেশ তৈরিতে করণীয় দিকগুলো নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হয়।

আলোচনা পর্বে উদ্যোক্তা সংশ্লিষ্ট বিষয় বিষেশজ্ঞরা তাদের অভিজ্ঞতা এবং ভবিষ্যত করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন। সকালে উদ্বোধনী পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন ‘মোড়’-এর কো-ফাউন্ডার এবং সিইও আর্কিটেক্ট নাবিলা নওরিন এবং কো-ফাউন্ডার আর্কিটেক্ট নাহিদ শারমিন।

প্যানেল আলোচনায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইন্টেলিজেন্ট মেশিন-এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ অলি আহাদ এবং কাইজেন সিআরএস-এর প্রতিষ্ঠাতা দেবজিৎ সাহা।

‘মোড়’ এর উদ্বোধন উপলক্ষ্যে সারাদিনব্যাপী উদ্যোক্তা মেলা ‘ফেস্ট অফ প্রফেশনাল’-এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন উদ্যোক্তা যেমন-সুস্থ অ্যাপ, উকিল, ফ্লাই ফার লেডিস, গুণবতী ইতাদি প্রতিষ্ঠান তাদের সেবা এবং পণ্য উপস্থাপন করে।

অনুষ্ঠান এর দ্বিতীয়ার্ধে মোড় স্পেস লিমিটেডের সেবা নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পরিষেবাসমুহ উপস্থিত দর্শনার্থীদের সামনে পরিবেশন করেন। এছাড়া একই সাথে আরও কিছু কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে অংকন শিক্ষা নিয়ে দি কার্টুন পিপল, মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে মনের বন্ধু, আলোকচিত্র এবং শিশুদের প্রযুক্তিগত শিক্ষা বিষয়ক নিয়ে দি টেক একাডেমি অংশগ্রহণ করে। সবশেষে কাকতালের অংশগ্রহণে মনোমুগ্ধকর সান্ধ্য কনসার্ট এর মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

কো-ওয়ার্কিং স্পেস এর প্রয়োজনীয়তা বর্তমান করোনা পরবর্তি সময়ে অনস্বীকার্য। নাবিলা নওরিন এবং নাহিদ শারমিন-এই দুই তরুণ নারী উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘মোড়’ স্পেস লি. ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করে।

‘মোড়’ নিরাপদ, উৎপাদনমুখি কো-ওয়ার্কিং স্পেস পরিষেবা উদ্যোক্তা কম্যুনিটি এবং ব্যাক্তি পর্যায়ে দিয়ে আসছে। ‘মোড়’ আধুনিক অফিস সুবিধা সজ্জিত কো-ওয়ার্কিং স্পেস সেবা পরিবেশন করে যা একজন উদ্যোক্তাকে দ¶তার সাথে নিজের কাজ পরিচালনা করতে এবং কর্মক্ষেত্রে নিজেকে উন্নয়ন করতে সাহায্য করে। মোড় সম্পর্কে বিস্তারিত জানতে ভিসিট করুন:www.moarbd.com

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology