আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া যুবক নুরুজ্জামান চৌধুরী মিথুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার সকালে নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম নুরুজ্জামান চৌধুরী মিথুন (৪৩)। সে শহরের পারনান্দুয়ালী গ্রামের বৃত্তিপাড়ার আকতারুজ্জামানের ছেলে। আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা আকতারুজ্জামান অতিতে শহরের সাহাপাড়ার বাড়িটি বিক্রি করে পারনান্দুয়ালী গিয়ে বসবাস শুরু করেন।

পুলিশ জানায়, সকাল দশটার দিকে সাতদোহা শ্মশান ঘাটের পূর্ব দিকে কচুরিপানার সাথে একটি লাশ দেখতে পায়। এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। মাদকাসক্ত যুবকটি ভবঘুরে জীবন যাপন করতো। পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। লাশ উদ্ধারের পর খবর জানানো হলেও তার পরিবার লাশটি নিতে না চাওয়ায় তার চাচা সম্পর্কীয় একজনকে সাথে নিয়ে সন্ধ্যায় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, মিথুনের নামে সদর থানায় ৪টি মাদকের মামলা রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology