আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

নারীরাও পুরষের মতোই স্বাধীনতা, বিপ্লব, সশস্ত্র যুদ্ধের যোগ্যতা ও সক্ষমতা অর্জন করতে পারে-জাসদ নেতা জাহিদুল আলম

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীকার ও শোষণ মুক্তির লড়াই সংগ্রামে শুধু পুরুষ নয়, নারীও যে সাহসী ভূমিকা পালন করতে পারে সেই পথ দেখিয়ে গেছেন বিপ্লবী নারী প্রীতিলতা। নারীর মর্যাদা রক্ষায় প্রীতিলতার অদর্শকে অবশ্যই মনে রাখতে হবে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার মাগুরা জেলা বাসদ আয়োজিত বীরকন্যা প্রীতিলতার ৮৮তম আত্মহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিলতার মূল শিক্ষা হলো নারীরাও পুরুষের মতোই স্বাধীনতা , বিপ্লব, সশস্ত্র যুদ্ধের যোগ্যতা ও সক্ষমতা অর্জন করতে পারে।

বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) মাগুরা জেলা সভাপতি অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সাবেক জাসদ নেতা কামরুজ্জামান চপল, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরা জেলার সদস্য সচিব শরীফ তেহরান টুটুল, স্কলাস্টিকা স্কুল ও অদম্য পাঠশালার স্বেচ্ছাসেবক শিক্ষক ইয়াকুব আল ইমরান। সভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সংগঠক ভবতোষ বিশ্বাস জয় ।

সভায় বক্তারা জানান, প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্ম ১৯১১ সালের ৫ মে । তিনি ব্রীটিশ বিরোধী আন্দোলনে প্রথম বিপ্লবী নারী হিসেবে আত্মাহুতি দেন। বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি একটি বিপ্লবী দল পরিচালনা করেন। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করে এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে আটক করতে গেলে পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology