আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিএনপির বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মাগুরায় সোমবার সকালে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টায় মাগুরা জেলা বিএনপির ব্যানারে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। এ সময় পুলিশের বাধায় তারা মিছিলটি শেষ করে সেখানেই সমাবেশ করে।

জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, যুবদল নেতা আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা অভিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণের পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology