আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মাগুরায় বিএনপির প্রচারপত্র বিলি

মাগুরা প্রতিদিন : ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ জনগণের মধ্যে প্রচারপত্র বিলি করেছে বিএনপি।

শনিবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরোর নেতৃত্বে এসব প্রচারপত্র বিলি করা হয়।

পরে তারা বিক্ষোভ মিছিল করে রাধানগর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে করে। সেখানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সী সহ অন্যান্যরা।

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো বলেন, বিএনপির পক্ষ থেকে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমরা সারা মাগুরাতে সেই প্রচারপত্র বিলি করছি। সাধারণ মানুষও আমাদের আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করছে। অবশ্যই বর্তমান সরকার চলমান ডামি নির্বাচন বন্ধ করে পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology