আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

নুসরাত হত্যাকাণ্ড : মাগুরার রাস্তায় স্কুল শিক্ষার্থিদের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : শিক্ষার্থি নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি নিয়ে মঙ্গলবার মাগুরা শহরের রাস্তায় বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থিরা।

দুপুর সাড়ে ১২ টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থিরা স্কুল শেষে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে শহরের চৌরঙ্গীমোড়ে মানববন্ধনে অংশ নেয়।

‘ইন্টারনেটে ফোর-জি নয়, বিচারে ফোর-জি গতি চাই, নির্মম নিষ্ঠুরতার বিচার চাই, আর কত নুসরাত হারানোর পর সমাজ এইদিকে দৃষ্টি দেবে” ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে তারা মানববন্ধনে অংশ নেয়। প্রখর রোদ উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেয়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান শহরের রাস্তা ভারি করে তোলে।

এ সময় শিক্ষার্থিদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থি সাদিকুর রহমান খান। তিনি বলেন, শিক্ষার্থিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। ধর্ষণ করা হচ্ছে। দেশের আনাচে কানাচে চলছে হত্যাকাণ্ড। কিন্তু সুষ্ঠু বিচার হচ্ছে না। আমরা এমন নির্মমতা আর দেখতে চাই না। দেখতে চাই না আর কোন শিক্ষার্থির এমন মৃত্যু। আমরা এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় তিনি মাদরাসা শিক্ষার্থি নুসরাত জাহান রাফি’র হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology