আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

নুসরাত হত্যার প্রতিবাদে মাগুরা মেডিকেল কলেজ শিক্ষার্থিদের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : “নারীর সমস্যা পোশাকে নয়, অন্যদের চিন্তা ধারায়”-এমন বক্তব্য রেখেছেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থিরা।

ফেনির মাদরাসা শিক্ষার্থি নুসরাত রাফির হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন মাগুরা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থি মাইশা কবির।

তিনি বলেন, নারীর উপর শারীরিক নির্যাতনের জন্যে পোষাককে দায়ি করে থাকেন কেউ কেউ। রাফি তো মাদরাসা শিক্ষার্থি। বোরকা হিজাবে মুড়িয়ে চলাফেরা করা একটি মেয়ে। তাহলে কেন তার উপর এই লোলুপতা। এর জন্যে দায়ি কি তার পোশাক না পুরুষের চিন্তা ভাবনা।

সকালে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থিদের আয়োজিত এ মানববন্ধনে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা অংশ নেয়।

এ সময় তারা অপরাধিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, তৌহিদুল ইসলাম ফাহিম, আলামিন হোসেনসহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology