আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

ন্যাম ভবনেই চিকিৎসা নিচ্ছেন এমপি সাইফুজ্জামান শিখর

নিজস্ব প্রতিবেদক : মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর এবং তাঁর সহধর্মিনী সীমা জামান করোনাক্রান্ত হলেও শারীরিকভাবে বেশ সুস্থ্য আছেন। জ্বর কাশির মাত্রা প্রকট না হওয়ায় তারা দু’জনই ন্যাম ভবনের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

২৯ জুলাই শুক্রবার করোনা টেস্টে দুজনেরই পজিটিভ ফলাফল আসে। তাঁরা ড. মোস্তাফিজুর রহমানের পরামর্শমতে ওষুধ খাচ্ছেন এবং অন্যান্য চিকিৎসা নিচ্ছেন।

জ্বর, কাশির মাত্রা তেমন একটা নেই। সবার সাথে ফোনে স্বাভাবিকভাবেই কথা বলছেন জানা গেছে।

করোনা দুর্যোগে যে সব সংসদ সদস্য নিজ এলাকাতে অবস্থান করে জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ফ্রন্ট লাইনে সক্রিয় থেকেছেন, জনগণের মনোবল বাড়াতে সার্বক্ষণিক পাশে থেকেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মো. সাইফুজ্জামান শিখর।

ঈদ উল আজহার আগে তিনি করোনায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে মাগুরায় বাড়িতেই ছিলেন।

খুব শিগগিরই যাতে সুস্থ্য হয়ে মাগুরার মানুষের মাঝে ফিরে আসতে পারেন সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology