আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

পারনান্দুয়ালী শেখপাড়া থেকে মাদক ও অস্ত্রসহ মা-ছেলে আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার পারনান্দুয়ালী শেখপাড়া এলাকা থেকে দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক সহ দুইজনকে আটক করেছে সেনাসদস্যরা।

পরে তাদেরকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে পাররান্দুয়ালী গ্রামের নজরুল ইসলামের ছেলে আল আমিন এবং নজরুল ইসলামের স্ত্রী মোছা. সেলিনা।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পারনান্দুয়ালী গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন পরিমাণ ইয়াবা, হিরোইন, বিদেশী মদ, গাজা, চাইনিজ কুড়াল, ছুরি সহ মোছা. সেলিনা এবং তার ছেলে আল আমিনকে আটক করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology