আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

পালিয়ে আসা ৬ রোহিঙ্গা নাগরিক মাগুরায় আটক

মাগুরা প্রতিদিন : বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরির উদ্দেশ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।

আটককৃতরা হচ্ছে সানাউল্লাহ, আইয়ুব, রাজিদা, হারেজ, আরজ এবং এরফান।

তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের স্মরণার্থি বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় পরিবহন তল্লাশিকালে ওই ৬জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ কক্সবাজারের বালুখালী ক্যাম্পের স্মরণার্থী। ইতোমধ্যেই সে রোহিঙ্গা পরিচয় গোপন করে বান্দরবনের নাইক্ষ্যাংছড়ি মোদ্রামাঘোণা এলাকার বাসিন্দা হিসেবে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরি করেছে।

নতুন আরো ৫ রোহিঙ্গা নাগরিকের পরিচয় পত্র তৈরি করে দিতেই সানাউল্লাহ তাদেরকে সাথে নিয়ে যশোরে যাচ্ছিলো। পথে মাগুরায় ডিবি পুলিশের হাতে আটক হয়।

মাগুরা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃত ৬ রোহিঙ্গা নাগরিককে শনিবার নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology