আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

প্রতিষ্ঠার ৩৯ বছর পর শহীদ মিনার পেলো আদর্শ কলেজ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রতিষ্ঠার ৩৯ বছর পর আদর্শ কলেজের শিক্ষার্থিরা পেলো শহীদ মিনার। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থিরা কলেজ পরিচালনা পরিষদকে জানিয়েছেন অভিনন্দন।

মাগুরার অন্যতম প্রধান এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮২ সনে প্রতিষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের বিপরীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনার্স কলেজে উন্নিত হয়েছে। বর্তমানে ৬টি বিষয়ে অনার্স করছেন ছেলে মেয়েরা। অন্তত সাড়ে ৩ হাজার শিক্ষার্থি অধ্যায়ন করছে এখানে।

প্রতিষ্ঠানটির প্রাক্তণ শিক্ষার্থিরাও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অথচ তিনযুগ পেরিয়ে গেলেও সদিচ্ছার অভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি ভাষা শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ করতে সমর্থ হয়নি। অবশেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর কলেজটির সভাপতি নির্বাচিত হওয়ার পর সেখানে নির্মিত হলো শহীদ মিনার।

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে মাগুরা আদর্শ কলেজে নির্মিত অত্যন্ত তাৎপর্যমণ্ডিত শহীদ মিনারটি একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন করা হয়।

সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্যদের নিয়ে প্রথম শহীদ মিনারটিতে ফুল দিয়ে বায়ান্ন’র ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

রবিবার সকাল ৯টায় শহীদ মিনার উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম, কলেজ অধ্যক্ষ সূর্যকান্তি বিশ্বাস, উপাধ্যক্ষ কাবিয়ার রহমানসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্য এবং শিক্ষার্থিরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology