আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

প্রধানমন্ত্রীর প্রতি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব পরিবেশক : ২১ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা পৌরশহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য ৮৮২ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর।

একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, রেলওয়ে মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতিও।

২১ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ১৫তম ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

গত বছরের ৩১ অক্টোবর রেলওয়ে মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা পৌরশহর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রকল্প পরিদর্শন শেষে রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় বলেছিলেন দ্রুতই রেললাইনের কাজ শুরু হবে। এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বলেছিলেন মাগুরায় রেললাইন স্থাপন করা হবে।

মাগুরার রেলপথ নির্মাণ কাজের জন্য ৮৮২ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব ক্রয় কমিটি কর্তৃক অনুমোদিত হওয়ায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর বলেছেন, ‘ বর্তমান সরকারের যে চলমান উন্নয়ন কার্যক্রম চলছে সেই সেই কার্যক্রম থেকে মাগুরা পিছিয়ে নেই।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই মাগুরাকে এগিয়ে নিতে আমরা সর্বাত্বক চেষ্টা করছি।’ তিনি আরও বলেন মাগুরাতে রেল যোগাযোগ চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, একই সাথে মাগুরার সামগ্রিক অর্থনীতি আরও সচল হয়ে উঠবে। ব্যবসা-বাণিজ্য, কৃষিতে নতুন গতি আসবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology