আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১০

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

প্রধানমন্ত্রীর ভুয়া পিএস সালামকে ৪ দিনের রিমাণ্ডে

মাগুরা প্রতিদিন : প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে প্রতারণা চালানোর অভিযোগে গ্রেফতার মাগুরার যুবক আব্দুস সালামকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুস সালাম মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মীর সাহেব আলির ছেলে।

এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুস সালামকে গ্রেফতার করে। পরদিন ১৬ মার্চ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।

মামলার অভিযোগে জানা যায়, আব্দুস সালাম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার এসব অপকর্মের সুনির্দিষ্ট তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology