আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়াল সম্মেলনে মোদির আমন্ত্রণ

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়ারে নয়াদিল্লিতে বিশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এই সম্মেলন হবে ভার্চুয়ালি আগামী ১২-১৩ জানুয়ারি। জি-২০ শীর্ষ সম্মেলনে উন্নয়নশীল রাষ্ট্রের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যই এই সম্মেলন।
ভারত এই প্রথম এ সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম দিনে ঢাকা থেকে ভিডিও সংযোগে যুক্ত হবেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সম্মেলনে মূলত কভিড মহামারি মোকাবিলা, বিশ্বের আর্থিক সংকট এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণের ফাঁদে পড়ার শঙ্কা নিয়ে আলোচনা হবে। উন্নয়নশীল দেশগুলো কী চায় সেই আলোচনার ফলাফল নিয়ে বিবৃতি প্রকাশিত হবে।
এ বিষয়গুলো আসন্ন জি-কুড়ি শিখর সম্মেলনে আলোচনা হতে পারে। মূলত দুই দিনের এ সম্মেলনের প্রথম ও শেষ দিন হবে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সরকারপ্রধানদের। এ ছাড়া আরও আটটি মন্ত্রি পর্যায়ের সম্মেলনে হবে। তার মধ্যে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী পর্যায়ে অধিবেশন হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology