আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৯

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণে কাজ চলছে-উপদেষ্টা

মাগুরা প্রতিদিন : সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বড়সংখ্যক পদ খালি রয়েছে। এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সঙ্গে মত বিনিময়সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘বিধিমালা পাস হয়ে গেলেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শক কমিটি করেছিলাম। এই কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড, সহকারী শিক্ষকদের নিয়োগের চার বছর পর সিনিয়র শিক্ষক হিসাবে ১১তম গ্রেডে পদোন্নতি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে।’

তিনি বলেন, ‘আমরা এই সুপারিশকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে সরকারে পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উপদেষ্টা। এ ছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি।

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন বক্তব্য দেন।

উপদেষ্টা পরে মাগুরা পিটিআই অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সরকারি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের ‘ট্রেনিং অন প্রকিউরমেন্ট ই-জিপি’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology