আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

ফেসবুক স্টাটাসে একাকিত্ব প্রকাশ করে মহম্মদপুরে এক তরুণের আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মাহির আহমেদ আসিফ নামে এক তরুণ ফেসবুক স্ট্যাটাসে নিজের একাকিত্ব প্রকাশ করে আত্মহত্যা করেছে। মাগুরার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থি মাহির উপজেলার আকসার চর গ্রামের নায়েব মোল্যার ছেলে।

বুধবার রাত ১১ টার দিকে মৃত্যু হলেও কয়েক ঘন্টা আগে মাহির হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পৃথিবীতে কেউ কারো নয়, দিন গেলে সবাই একা”।

হাস্যোজ্জল মাহিরের মৃত্যুতে সহপাঠি, বন্ধু-বান্ধব এবং স্বজনরা মুহ্যমান হয়ে পড়েছে।

পরিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাহিরের মা তাকে গোয়াল ঘরে গরু তোলার কথা বলে। কিন্তু মাহির সেটি না করে বন্ধুদের সাথে আড্ডায় চলে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরলে মা তাকে গালমন্দ করে। এতে মাহির অভিমান করে স্থানীয় চুড়ারগাতি বাজার থেকে ইদুর নিধনের ট্যাবলেট কিনে খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে যন্ত্রণা শুরু হলে সে বাঁচার আকুতি জানিয়ে মোবাইলে বাবার কাছে কান্নাকাটি করতে থাকে। এ ঘটনার পর বাবা এবং এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ^াস জানান, এইচএসসি পরিক্ষার্থী মাহির হোসেনের মৃত্যুর ঘটনাটি দু:খজনক। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology