আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

বিএনপি-জামাতের নাশকতার প্রতিবাদে মাগুরায় মহিলা আ’লীগের মানববন্ধন

মাগুরা প্রতিদিন : বিএনপি জামাতের নাশকতামূলক কর্মকাণ্ড এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

বুধবার সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সোহরাব হোসেন সবুজ সহ আরো অনেকে।

বক্তারা বিএনপি-জামাত জোটের নাশকতা, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমন, গণ পরিবহনে অগ্নি সংযোগ, জ্বালাও পোড়াও এবং সাধারণ মানুষকে হয়রানীর প্রতিবাদ জানানোর পাশাপাশি সমুচিত জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধন সমাবেশে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নারীরাও অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology