আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

বিএসটিআই’র সাবেক মহাপরিচালক মাগুরার সন্তান সাইফুল হাসিবের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : বিএসটিআই’র সাবেক মহাপরিচালক মাগুরার কৃতি সন্তান সাইফুল হাসিব মোহন মঙ্গলবার ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

মাগুরার শালিখা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব সাইফুল হাসিব মোহন ঢাকার বনানীস্থত বাসভবনে পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার সকালে সেখানেই আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা এবং অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ এশা বনানী সুপার মার্কেট মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাগুরার এই কৃতি সন্তানের মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম ও মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র মো. সাইফুল হাসিব ১৯৮২ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৯ সালে তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০১৬ সনে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি প্রাইভেটাইজেন কমিশনের পরিচালকসহ (অতিরিক্ত সচিব) বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড একীভূত হবার কারণে দুই মাস তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন।

১৯৫৪ সালের  ১৩ ডিসেম্বর তিনি মাগুরার শলিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডাঃ মোঃ আবদুর রহিম এবং মাতা মরহুমা সুফিয়া বেগম।

পিতা-মাতার চার পুত্রের মধ্যে হাসিব হচ্ছেন সর্বকনিষ্ঠ। ভাই-বোনদের মধ্যে সর্বজ্যেষ্ঠ আসাদুল বাকী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। স্বেচ্ছা অবসর নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে সেখানে সপরিবার বসবাস করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology