আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে মাগুরায় সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে মাগুরায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে মাগুরা শহরের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমানসহ অন্যান্যরা।

জোট নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ খাতে চলছে অপচয় ও মহাদুর্নীতি। এ কারণে বার বার বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। এই অযৌক্তিক দাম বাড়ানো জনগণ আর মেনে নেবে না। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, অযৌক্তিকভাবে বেশি খরচে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে অহেতুক ভাড়া দেওয়া হচ্ছে। বিদ্যুৎ খাতে এই দুর্নীতি, অপচয় ও সিস্টেম লস দূর করা হয়নি। এ অবস্থায় খরচ বেড়েছে বলে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা অন্যায্য, অন্যায় ও অনৈতিক। অযৌক্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ব্যয়ের টাকা জনগণ দেবে না।

সমাবেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা, জ্বালানি খাতের অপচয় ও দুর্নীতি বন্ধ করা এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

জ্বালানি খাতে ভুল নীতি ও দুর্নীতি উৎপাদন খরচ বৃদ্ধির জন্য দায়ী বলে দাবি করেন বক্তারা। তাঁরা বলেন, বিদ্যুতের উৎপাদন বেড়েছে, এটা ঠিক। কিন্তু ৫০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ভাড়া দেওয়া হচ্ছে। এ জন্য বছরে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে। দেশি-বিদেশি লুটেরা ও কমিশনভোগীদের পকেট ভারি হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology