আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

বিশিষ্ট শিক্ষাবিদ কাজী ফয়জুর রহমান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং হাট দারিয়াপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ কাজী ফয়জুর রহমান খুবই অসুস্থ হয়ে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৮ জুন শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর বাসা থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সেখানে ৪১১ নম্বর কেবিনে থেকে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কাজী ফয়জুর রহমানের ছোট ছেলে কাজী অলি রহমান জানিয়েছেন, তাঁর বাবার অবস্থা এখন আগের থেকে বেশ ভালো। এখন পযন্ত যে সব ডায়াগনসিস করানো হয়েছে তাতে খুব খারাপ কিছু আসেনি। শরীরে আগের চেয়ে হিমোগ্লোবিনও বেশ বেড়েছে। বুধবার এন্ডোসকপি করার পর চিকিৎকরা অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।

কাজী অলি রহমান সবার কাছে তাঁর বাবার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

কাজী ফয়জুর রহমানের বর্তমান বয়স ৯১ বছর। সারজীবনই তিনি শিক্ষকতা করেছেন।

৯৭ সালে হাট দারিয়াপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ঢাকায় এসে শ্যামলীতে প্রতিষ্ঠা করেন ‘ওরিয়েন্টাল সেমিনারি’ নামে একটি কিন্ডারগার্টেন স্কুল। এখনও তিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধকালীন সময়ে কাজী ফয়জুর রহমান মাগুরার শ্রীপুরে ‘আকবরবাহিনী’ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology