আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

বেরইল পলিতা পাটক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরায় রোববার বিকালে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের শিকদার পাড়ার পাটক্ষেত থেকে হুসনেয়ারা (২০) নামে বাক প্রতিবন্ধি এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনেরা জানায়, দিন দশেক আগে বাড়ি থেকে নিখোঁজ হয় হুসনেয়ারা। পরে ৩০ জুন রোববার বাড়ির কাছাকাছি একটি পাটক্ষেতে মেয়েটির ক্ষতবিক্ষত মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology