আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

ব্যায় বহুল অপারেশন মাগুরায় অর্থ ছাড়াই করলেন ডা: সুশান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মুখে টিউমার নিয়ে দীর্ঘদিন যন্ত্রণা সহ্য করছেন পারুল বিবি। অর্থাভাবে ভারত যেতে পারেনি। সম্ভব হয়নি ঢাকাতেও যাওয়া। এমন অবস্থায় সোমবার কোন অর্থ ব্যয় ছাড়াই পারুলের মুখে সফল অপারেশন করলেন মাগুরার ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস।

মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের দিনমুজুর লুত্ফর রহমানের স্ত্রী পারুল বিবি (৫০) দীর্ঘ দিন ধরে মুখের টিউমার রোগে ভুগছিলেন। গ্রাম ডাক্তার থেকে শুরু করে যশোর কুইন্স হাসপাতলে চিকিত্সার জন্য ঘুরলেও সঠিক রোগ নির্ণয় ও টাকার অভাবে চিকিত্সা নিতে না পারছিলেন না। পরবর্তীতে সে মাগুরায় সাম্যজিত্ ছোটন প্রসন্ন ওরাল ডেন্টাল ক্লিনিকে পেলো কোন অর্থ ব্যয় ছাড়াই অপারেশনের সুযোগ। অপারেশন করলেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতারের সদ্য অবসর নেওয়া তত্ত¡াবধায়ক ডা: সুশান্ত কুমার বিশ্বাস।

পারুল বিবির স্বামী লুত্ফর রহমান জানান, স্ত্রী পারুল দীর্ঘ দিন ধরে মুখে টিউমার নিয়ে অসুস্থ্য ছিলেন। অনেকে ঢাকা কিংবা ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। আবার যশোরের কুইন্স প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তারা অপারেশন করতে ১ লক্ষ টাকা লাগবে বলে জানায়। এ অবস্থায় হাল ছেড়ে দিয়েছিলাম। শেষ পর্যন্ত নিকট আত্মীয়দের কাছে ডা. সুশান্ত বাবুর কথা শুনে তার ক্লিনিকে যাই। সেখানে তিনি কোন অর্থ ছাড়াই স্ত্রীর অপারেশন করেছেন। এখন তিনি ভাল আছেন।

এ বিষয়ে ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস মাগুরা প্রতিদিন ডটকমকে জানান, অনেকে আস্থা না পেয়ে চিকিত্সা নিতে দেশের বাইরে চলে যাচ্ছেন। কাড়ি কাড়ি অর্থ ব্যয় হচ্ছে। অথচ আমাদের দেশেই রয়েছে ভাল চিকিত্সা। দরিদ্র পরিবারের সদস্য পারুলের চিকিৎসা দিতে পেরে খুবই নিজের কাছে খুবই ভাল লাগছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology