আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মহম্মদপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানকে প্রতিপাদ্য করে সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ, এসডিজি, রূপকল্প ২০২১ ও ২০৪১, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা জহুরা, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো ও নারী নেত্রী শারমিন আক্তার রুপালি।

মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ, এসডিজি, রূপকল্প ২০২১ ও ২০৪১, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

বক্তারা তাদের আলোচনায় নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা ও সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগ ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এর আগে বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology