আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মহম্মদপুরে তথ্য অফিসের আয়োজনে শিশু মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে  শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায়  ২ দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা তথ্য বিভাগের উদ্যোগে রবিবার এই মেলার উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি।

মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেত্রী ও মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, মহম্মদপুর কলেজের অধ্যক্ষ শওকত রেজা বিপ্লব ও স্থানীয় নেতৃবৃন্দ।

মেলায় সুন্দর হাতের লেখা, সঙ্গীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি শশুতোষ চলচিত্র প্রদর্শিত হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এছাড়া মেলায় প্রতিদিন রয়েছে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।

মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম জানান, শিশু গড়বে নতুন দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায় -এই শ্লোগানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় মহম্মদপুরে শুরু হয়েছে ২ দিনব্যাপী শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার এটির সমাপনী হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology