আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মহম্মদপুরে বিদ্যুতস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দীঘা গ্রামের উকিল মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে পেশায় রাজমিস্ত্রি ইয়াছিন কাজের বিরতিতে বাড়ি ভাত খেতে এসেছিলেন। এ সময় তার স্ত্রী সুমি বৈদ্যুতিক ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ পরিস্থিতিতে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ইয়াসিন নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধিন স্ত্রী সুমির অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

মহম্মদপুর থানার ওসি মো: নাসির উদ্দিন ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology