আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মহম্মদপুরে ব্যবসায়ী ও স্কুল ছাত্রীর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হচ্ছেন মহম্মদপুর উপজেলার পলাশাবাড়িয়া ইউনিয়নের মধুপুর গ্রামের সনজিত সমাজদারের ছেলে সাগর সমাজদার (২৩) ও সদর ইউনিয়নের ধোয়াইল গ্রামের আক্কাস আলীর মেয়ে ধোয়াইল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন ঐশী (১৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাগর সমাজদার রাতে তার নিজের মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। কিন্তু শনিবার সকালে দোকান ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি দেখতে পায়। অপরদিকে রোববার সকালে আয়েশা তার বোনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে রাগারাগি করে গোয়াল ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology