আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মহম্মদপুরে মান্নান-লিটন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট আবদুল মান্নান সভাপতি এবং মোস্তফা কামাল সিদ্দিকি লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান।

মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুসহ আরো অনেকে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ২৬৩ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এতে অ্যাডভোকেট আবদুল মান্নান ২০২ ভোট পেয়ে সভাপতি এবং মোস্তফা কামাল সিদ্দিকী লিটন ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা: নাজনিন রব্বানি পেয়েছেন ৪৭ ভোট। ০৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এসকে নুরুজ্জামান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট তরিকুল ইসলাম তারা ৮৯ ভোট পেয়েছেন। ৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মফিজুর রহমান মিনহা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology