আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মহম্মদপুরে মায়ের সামনে নসিমন চাঁপায় শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মায়ের সামনে অবৈধ নসিমনের ধাক্কায় দুই বয়সের শিশুকন্যা সামিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের দরিসালধা গ্রামের এ ঘটনা ঘটে। সামিয়া দরিসালধা গ্রামের শিহাব শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামিয়া বাড়ির সামনে তার মা এবং বড় বোন সানজিদার সাথে দাঁড়িয়ে ছিল খেলা করছিল। এ সময় চাকুলিয়া এতিমখানা এলাকার ভাটা থেকে ইট বোঝায় একটি অবৈধ নসিমন দ্রুত গতিতে মিঠাপুকুর গ্রামের দিকে ছুটে আসে। নসিমনটি শিহাব শেখের বাড়ির সামনে পৌঁছে শিশু সামিয়াকে চাঁপা দেয়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী নসিমন আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ অবৈধ নসিমনটি জব্দ করেছে।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রতনুজ্জামান জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology