আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : দৈনিক যুগান্তরের ২২ বছরে পদার্পন উপলক্ষে সোমবার মাগুরার মহম্মদপুরে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার দুপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহম্মদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহম্মদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকোর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, ওসি তারক বিশ্বাস, কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী ডাবলু, তথ্য সেবা কর্মকর্তা এমেলিয়া জামান সেতু, মহম্মদপুর বার্তার সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ মিল্টন, শিল্পকলার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ইমরুলসহ বিভিন্ন জাতীয় পত্রিকার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology