আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মহম্মদপুরে শিক্ষার্থির শ্লীলতাহানির ঘটনায় অধ্যক্ষের জেল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থির শ্লীলতাহানীর ঘটনায় সহিদুজ্জামান জুয়েল নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সহিদুজ্জামান জুয়েল উপজেলার সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমার্স কোচিং সেন্টারের পরিচালক।

বৃহস্পতিবার বিকালে মহম্মদপুর কমার্স কোচিং সেন্টারের সামনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন এ দন্ডাদেশ দেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: নাজিমুদ্দিন জানান, মহম্মদপুরের কমার্স কোচিং সেন্টারের এক ছাত্রী মাসিক বেতন দেওয়ার জন্য কোচিং সেন্টারটির পরিচালকের কক্ষে যায়। এ সময় পরিচালক সহিদুজ্জামান জুয়েল প্রেম ভালোবাসার কথা বলে আটকে রেখে তার শ্লীলতাহানীর ঘটনা ঘটান। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

এ ঘটনার পর মেয়েটির পরিবার লিখিত অভিযোগ দিলে দুপুরে অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এ সময় গঠিত ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করে নেয়ায় সহিদুজ্জামান জুয়েলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দণ্ড দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology