আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে শেয়াল আতঙ্কে গ্রামবাসী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা এবং আড়মাঝি গ্রামের সাধারণ মানুষ শেয়াল আতঙ্কে ভূগছে। গত দুই দিনে অন্তত ৬ জনকে শেয়ালের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫) শেয়ালের কামড় খেয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে ডাক্তারদের স্মরণাপন্ন হয়েছেন। এর আগে আরো চারজন কামড় খেয়ে হাসপাতালে যায়। ক্ষেতে কাজ করতে গেলে দলবেধে শেয়াল তাদের উপর হামলা চালায় বলে আহতরা জানিয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শেয়ালের কামড়ে আহতদের প্রত্যেককে হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology