আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার।

মহম্মদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, যুবলীগ সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান বেবি নাজনিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাই, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহম্মদপুর বাজারের প্রধান সড়কে র‍্যালি বের করা হয়।

এর আগে সকালে স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে উত্তোলন করা হয় দলীয় ও জাতীয় পতাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology