আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মহম্মদপুরে ২’শত শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে দুইশত মেধাবী ছাত্রীদের মধ্যে উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মহম্মদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে মুজিব শতবর্ষে এসজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২’শত মেধাবী ছাত্রীদের প্রদান করা হয়। এরপর বুধবার ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় নতুন করে আরো দুইশত ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হলো।

এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম, অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, তৈয়বুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার তার বক্তব্য বলেন, লেখাপাড়ার মানোন্নয়ন এবং ঝরে পড়া কমিয়ে আনতে মেয়েদের জন্যে বাই সাইকেল ভালো একটি উপকরণ। বাইসাইকেল চালাতে ভারসাম্য রক্ষার প্রয়োজন। বিধায় এর মাধ্যমে ভবিষ্যত জীবন সংগ্রামে যে ভারসাম্য প্রয়োজন সেটি গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology