আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মহম্মদপুর বণিক সমিতির নির্বাচনে মোফাজ্জেল মোল্যা সভাপতি বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আলহাজ্ব মোফাজ্জেল হোসেন মোল্যা সভাপতি এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৫ সদস্য বিশিষ্ট বণিক কল্যাণ সমিতির নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি ইমদাদুল হক মঞ্জু এবং কমলেশ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সুজন শিকদার, ক্রীড়া সম্পাদক মো: রফিকুল ইসলাম খোকন এবং কোষাধ্যক্ষ মো: তৌহিদুজ্জামান তুরান, কার্যকরি সদস্য নাজমুল হোসেন তোতা, রাম প্রসাদ পোদ্দার, আছাদুজ্জামান আসাদ, পান্নু বিশ^াস, পলাশ কুন্ডু, রবিউল ইসলাম সবুজ, ফারুক হোসেন মুসল্লি ও আয়ুব আলী বিশ্বাস।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদিকুর রহমান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology