আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় আদ দাওয়াহ ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন : মাগুরায় আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সকালে মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্ব সহ এ প্রতিযোগিতায় মোট ৩শত জন অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন খান, মুফতী রেজাউল করীম, মুফতী আরিফুল হক, মুফতী লোকমান হোসেন, এডভোকেট সাইফুল ইসলাম সাইফ, এডভোকেট মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাদরাসা শিক্ষার বাইরে সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে “আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন” এর উদ্যোগে “এক ঘন্টার মাদরাসা” কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে মো. সাকিবুল ইসলাম জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology