আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন

মাগুরা প্রতিদিন: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব লিটু বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, সাবেক আহ্বায়ক ইমরান এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান প্রমুখ।

একইভাবে মাগুরা শহরেও ছাত্রদল মোটরসাইকেল শোডাউন হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology