আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

মাগুরা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষকদের এমপিও ভূক্তির দাবিতে বুধবার মাগুরায় মানববন্ধন সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলার বেসরকারি বিভিন্ন কলেজের অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষকরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মাগুরা আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার, তাসমিয়া তারান্নুম সম্পা সহ অন্যান্য শিক্ষকরা।

সমাবেশে শিক্ষকরা জানান, মাগুরাসহ দেশের বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষক রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা ছাড়াই অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষাদান করে আসছে। যার প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে এমপিও ভূক্তির দাবিতে ঢাকায় একাধারে তিনদিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সুফল পাইনি। উপরোন্তু শিক্ষকদের উপর পুলিশ লেলিয়ে দেয়া হয়েছে। এ অবস্থায় অবিলম্বে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভূক্তি নিশ্চিত করণে সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology