আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৯

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় গাছে ঝুলে থাকা দু’জনের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর ও শ্রীপুরে গলায় ফাঁস দেয়া দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছেন সদর উপজেলার বারাশিয়া গ্রামের মনিরুজ্জামানের মেয়ে লিমা খাতুন (৩২) এবং শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের অপূর্ব সাহার ছেলে সাধন সাহা (৩৫)। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠালেও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নি।

ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, স্বামী বর্তমান থাকা অবস্থায় লিমা খাতুন কিছুদিন আগে মাগুরার সদর উপজেলার বারাশিয়া গ্রামে তার প্রাক্তন স্বামী শাকিল আহমেদের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে থাকা অবস্থায় উভয়ের মধ্যে নতুন করে ঝগড়া বিবাদ শুরু হয়। এরমধ্যে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

অপরদিকে একই দিন সকালে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেহগুনি বাগান থেকে কসমেটিক্স ব্যবসায়ী সাধন সাহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল।

পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর উভয় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology